মৌমিতা দেবনাথ
কলকাতা- কোচবিহার বিমানে চালু হল যাত্রী পরিষেবা
অবশেষে সব প্রতীক্ষার অবসান। গতকাল থেকে শুরু হল কলকাতা কোচবিহার বিমানে যাত্রী পরিষেবা।মঙ্গলবার দুপুর তিনটে পাঁচ মিনিটে ছাড়ল প্রথম বিমানটি৷কোচবিহারে এই বিমান যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক জানান, কোচবিহারের মানুষের বহুদিনের প্রত্যাশা এবার পূরণ হলো। বিমানের যাত্রীসহ সকল বিমান কর্মীদের স্বাগত জানানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। সমস্ত রকম রাজনীতির বাইরে গিয়ে যাতে মানুষ এই বিমান পরিষেবা পায় সেটাই তাদের চেষ্টা থাকবে।

