স্ত্রীর মর্যাদা পেতে প্লাকার্ড হাতে শশুর বাড়ির সামনে ধর্নায় গৃহবধূ

মৌমিতা দেবনাথ
স্ত্রীর মর্যাদা পেতে প্লাকার্ড হাতে শশুর বাড়ির সামনে ধর্নায় গৃহবধূ
বিয়ে হয়েছিল বছর দেড়েক আগে কিন্তু বিয়ের পর থেকেই গৃহবধূর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো, এমনটাই অভিযোগ শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।এদিন স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসল গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চকবাহাদুর গ্রামে। মঙ্গলবার গৃহবধুর বাপের বাড়ির লোকেরা এসে শশুর বাড়ির সামনে ধর্নায় বসে। গৃহবধূর পরিবারের অভিযোগ মাঝেমধ্যেই টাকা চেয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো তার ওপরে। গৃহবধুর আরও অভিযোগ যে সে একটু রোগা থাকার কারণে মাঝেমধ্যে এই তাকে কথা শোনাত শ্বশুরবাড়ির লোকজন। যে কারণে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় আর তারপর থেকে তাকে বাড়িতে ঢুকতে দেয়নি এদিন শ্বশুর বাড়িতে ঢুকতে গেলে ওই গৃহবধূকে তার শশুর শাশুড়ি বলে যে তাদের ছেলে বাড়ি নেই আগে ছেলে বাড়ি আসুক তবে এর সুরাহা হবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।