মলয় দে নদীয়া :-আজ ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টা নাগাদ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে গৌড়হরি মডার্ন টোলের পক্ষ থেকে ব্রাহ্মণ, অব্রাহ্মণ ও মহিলা পুরোহিতদের বিভিন্ন দাবির ভিত্তিতে একটি মিছিল রওনা দিয়ে জেলা প্রশাসনিক ভবনে পৌঁছায়।এরপর জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।মুল দাবিগুলি: পৌরহিত্যের কাজে যুক্ত সকলকে ইমাম ভাতার মত সরকারি মাসিক ভাতা প্রদান করতে হবে, গৌড়হরি মডার্ন টোলকে সরকারি স্বীকৃতি দিতে হবে।এই টোলের সারা রাজ্য ব্যাপী ৫২ টি শাখা রয়েছে।

