মৌমিতা দেবনাথ,
রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ আলু চাষিদের
আলুর ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ। এমনই দুর্দশা গ্রস্থ চিত্র দেখতে পাওয়া গেল তুফানগঞ্জে। আলু চাষ করতে চাষীদের যে পরিমাণ টাকা ব্যয় হয় সেই অনুপাতে তারা আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না।এদিন তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুজফ্ফর আহমেদ ভবন থেকে একটি মিছিল বের করে সারা ভারত কৃষক সভা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় চাষীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ। উৎপাদনের কথা মাথায় রেখে হিমঘর নির্মাণসহ একাধিক দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি বিদেশে আলু রপ্তানি করার ব্যবস্থা সরকারকেই করতে হবে।

