মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর কায়স্থপারা অঞ্চলে, একটি করিমপুর কলকাতা রুটের বেসরকারি বাস রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
তাদের দাবি, এই রাস্তাটি লরি বা দূরপাল্লার বেসরকারি বাসের মাথায় লাগেজ থাকার কারণে অধিকাংশ সময়ই এ ধরনের বিপত্তি দেখা যায়। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা ,বৃদ্ধরা রাস্তা পারাপার হতে পারেন না , এমনকি ভারী যানবাহনের জন্য এই রাস্তাটি প্রস্তুত নয়, ন্যারোগাজের রেললাইন টপকাতে গিয়ে মাঝেমধ্যেই জ্যাম লেগে থাকে।
আজ সকালে ডোমকল করিমপুর থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এই বাসটি ওভার হেডে ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় তার ছিড়ে যায়, বাসের মাথায় বেঁধে। দীর্ঘক্ষণ ছেঁড়া তারে বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় , বিপদজনক পরিস্থিতি সামাল দেয় এলাকাবাসী। তাদের তৎপরতায়, খবর দেওয়া হয় ইলেকট্রিক সাপ্লাই কর্মীদের। বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। দীর্ঘক্ষণ ওই রাস্তা থাকে অবরুদ্ধ।তারা বলেন এই এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকেনা রাস্তা পারের জন্য, অবৈধভাবে বিভিন্ন ভারী যানবাহন চলাচল নিত্য অহরহ।
ইলেকট্রিক সাপ্লাই থেকে, প্রতিনিধি দল এসে ওই তারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে, স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করে। বাস যাত্রীদের কথা মাথায় রেখে, বাসের কাগজপত্রের জেরক্স জমা নিয়ে তারা ওই বাসটিকে ছেড়ে দেন। এরপর ওই তারৈ মেরামতির কাজ চলছে।
বাস চালক অনিল ঘোষ নিজেও স্বীকার করেন এই রাস্তা দিয়ে তাদের রুট নয় তবে সময় বাঁচাতেই, যাতায়াত। তবে মালিকের নাম তিনি জানেন না বলেই জানিয়েছেন আমাদের। অন্যদিকে পঞ্চায়েত সদস্য চন্দন ঘোষ বলেন, ইলেকট্রিক সাপ্লাই তাদের মতন করে ব্যবস্থা নিক তবে আমরাও পঞ্চায়েতের পক্ষ থেকে আইনুলুম ব্যবস্থা গ্রহণ করব ওই বাসটির মালিকের বিরুদ্ধে।

