মৌমিতা দেবনাথ,
স্বামীর অবৈধ কাজের প্রতিবাদ করায় খুনের চেষ্টা গৃহবধূকে
স্বামীর অবৈধ কাজের প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি হলো গৃহবধূ। তাকে খুনের চেষ্টার অভিযোগ স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার হাড়োয়া থানার মাদারতলা সংলগ্ন গাজিয়া মোড় এলাকায়। ওই গৃহবধুর পরিবারের অভিযোগ বিগত চার বছর আগে তার মেয়ের সাথে হাড়োয়া ব্লকের বছর ২৭ এর যুবক সামিউল সর্দারের বিয়ে হয়। তারপর থেকে মেয়ের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় যৌতুক চেয়ে। বিয়ের সময় যৌতুক দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তাদের মেয়ের উপর অত্যাচার করতে থাকে। আর এদিন স্বামী অবৈধ কাজে বেরোনোর সময় তাকে বাধা দেয় বছর কুড়ির ওই গৃহবধূ। এরপরই তাকে বেধড়ক মারধর করে এমনকি তাকে ঝুলিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। এমনটাই অভিযোগ গৃহবধুর পরিবারের।এরপর গুরুতর অবস্থায় তাকে প্রথমে হাড়োয়া ব্লকের হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হতে থাকলে এরপর বসিরহাট জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

