কন্যাশ্রী ক্লাব রুখল ১৬ বছরের নাবালিকা কন্যার বিয়ে

মৌমিতা দেবনাথ
কন্যাশ্রী ক্লাব রুখল ১৬ বছরের নাবালিকা কন্যার বিয়ে
ফের নাবালিকার বিয়ে রুখলো কন্যাশ্রী ক্লাব। আইনের চোখকে কার্যত ফাঁকি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ১৬ বছরের নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার। সেই খবর এলাকার কন্যাশ্রী ক্লাবের কাছে পৌঁছাতেই তারা বানচাল করল বিয়ে। মাঝরাতে নাবালিকার বাড়ি পৌঁছে, বিয়ে বন্ধ করলো সুশীলা বিদ্যাপীঠ এর কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। রাজ্যে যেখানে মেয়েদের শিক্ষিত করার জন্য নিয়ে আসা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন রকমের প্রকল্প সেখানে বারংবার এমন খবর শিরোনামে উঠে আসে।শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৮ বছর বয়সের আগেই পরিবার বিয়ে দিচ্ছিল মুগবসান গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কন্যাশ্রী ক্লাব এবং খবর দেওয়া হয় কেশপুর থানায়। প্রশাসন থেকে পরিবারের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। নাবালিকার বিয়ে বন্ধ করায় সকলে কন্যাশ্রী ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ।