শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান উপলক্ষ্যে মায়াপুর ইসকনে বিশেষ অনুষ্ঠানের সূচনা

শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান উপলক্ষ্যে মায়াপুর ইসকনে বিশেষ অনুষ্ঠানের সূচনা
মলয় দে নদীয়া :- প্রতিবছরের মতো এবছরও ইস্কনের প্রধান কার্যালয় নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে পতাকা উত্তোলন ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো গৌড় পূর্ণিমা ২০২৩ তথা চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের।
এদিন সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কনের অসংখ্য ভক্ত, ইস্কনের বিভিন্ন আধিকারিক সহ ইস্কনের আমন্ত্রিত অতিথি গণ।
জানা যায় এবছরের এই গৌড় পূর্ণিমা উৎসব চলবে আগামী ৯ ই মার্চ পর্যন্ত।