মৌমিতা দেবনাথ,
পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে স্কুল শিক্ষক, ভাইরাল OMR শিট
মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে হয়ে গেলেন হাইস্কুল শিক্ষক। রাজ্যজুড়ে যখন চলছে চাকরি দুর্নীতি। তখনই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।ইতিমধ্যেই আদালতের রায়ে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক কর্মরত অনেকের চাকরি গিয়েছে। এই অবস্থায় উত্তর ২৪ পরগনা জেলার একটি স্কুলে অবাক করার মত ঘটনা সামনে এসেছে।নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে ৬১৮ জন প্রার্থীর চাকরি বাতিলের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা SSC। এসএসসি প্রকাশিত ও তালিকার ৪৭৯ নম্বরে নাম রয়েছে গাইঘাটার চাঁদপাড়ার মণ্ডলপাড়ার বাসিন্দা অভিজিৎ সিংহ রায়ের। জানা গেছে,বনগাঁ অম্বিকা পুর আলতাপ হোসেন হাইস্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। ফেসবুকে ভাইরাল হয়েছে তার ওএমআর শিট। যেখানে দেখা যাচ্ছে,পরীক্ষায় তিনি মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন। জানিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদি ওই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন শিক্ষকের বাবা।তাঁর দাবি, ছেলে পরীক্ষা দিয়ে নিদিষ্ট পদ্ধতিতে চাকরি পেয়েছেন।

