উভয় সংকটে অধ্যক্ষা, একদিকে কর্মচারীদের পাওনা সান্মানিক নিয়ে বিক্ষোভ , অন্যদিকে এডমিট না পেয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভ

মলয় দে নদীয়া : – আজ নদীয়ার শান্তিপুর কলেজে প্রবল বিক্ষোভের পড়েন অধ্যক্ষা ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য্য। একদিকে ক্যাজুয়াল কর্মচারীদের পরীক্ষা বাবদ অতিরিক্ত অর্থ না পাওয়া, অন্যদিকে ছাত্র-ছাত্রীদের আসন্ন থার্ড সেমিস্টারের এডমিট দিতে না পারার ফলে, অধ্যক্ষা কে ঘিরে বিক্ষোভ চলে দু তরফেই‌।
ছাত্র-ছাত্রীদের বক্তব্য কলেজের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের জানার কোন প্রয়োজন নেই, তারা শুধুমাত্র অ্যাডমিট নিতে এসেছে তা নিয়েই ফিরবে।
অন্যদিকে কলেজ কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত আঠারো, কুড়ি বছর যাবৎ, বিভিন্ন পরীক্ষা বাবদ সান্মানিক অর্থ তারা পেয়ে থাকেন। দুবছর যাবত তারা বকেয়া কোনো অর্থ পাননি। অথচ লিখিত অনুমতি দিয়েছেন তিনি নিজেই।
তবে পরিস্থিতি সামাল দিতে, প্রিন্সিপাল নিজেই এডমিট বিলির ব্যবস্থা শুরু করেন, অন্যদিকে কর্মচারীদের অনুরোধ জানান ছাত্র ছাত্রীরা কোন অসুবিধা সম্মুখীন না হয় সে বিষয়ে দেখার জন্য।
যদিও কলেজ কর্মচারীর পক্ষ থেকে জানানো হয়, এর আগেও বহুবার এভাবেই অধ্যক্ষার অনুরোধে, তাদের দাবি থেকে সরে এসেছিলেন ক্ষণিকের জন্য। কিন্তু সমস্যার সমাধান হয়ে গেলে , আর মনে রাখেন না।
দীর্ঘ এক ঘটা বিক্ষোভ চলার পরে অবশেষে ক্যাজুয়াল কর্মচারীদের দাবি মেনে নিয়ে, এডমিট দেওয়ার প্রক্রিয়া চালু করেন।