মাছ চাষীদের স্বাবলম্বী করতে পুকুরে চাষ হচ্ছে ঝিনুক ,মুক্ত

মৌমিতা দেবনাথ,
মাছ চাষীদের স্বাবলম্বী করতে পুকুরে চাষ হচ্ছে ঝিনুক ,মুক্ত
গ্রামের পুকুরে মাছ চাষ তো সকলেই শুনেছেন কিন্তু কখনো কি এটা শুনেছেন যে পুকুরে চাষ করা হচ্ছে ঝিনুক বা মুক্ত চাষ। ভাবতেই অবাক লাগছে না কারণ ঝিনুক মুক্ত তো সমুদ্রে দেখা যায়। আজ্ঞে দেখা গেলেও এবার ঝিনুক মুক্তই চাষ হচ্ছে পুকুরে। খানাকুলের তাঁতিশালের একটি পুকুরে চাষ হচ্ছে মুক্ত। প্রায় ২৫০০ ঝিনুক আনা হয়েছে মগরা থেকে। গ্রামের মৎস্যজীবীদের আরও স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়েছে জেলা শাসক। শুধু মাছ চাষ করে মৎস্যজীবীদের সংসার চালানো খুবই সমস্যা হয়ে ওঠে তাই মৎস্যজীবীরা যাতে আরো বেশি স্বাবলম্বী হতে পারে জেলা শাসক সেই কারণে এই উদ্যোগ নিয়েছেন। আড়াইহাজার ঝিনুক ইতিমধ্যে পুকুরে ছাড়া হয়েছে।