ডি এ র দাবীতে, পঠন পাঠন মিড ডে মিল বজায় রেখেই, অফিসের কাজ বন্ধ রেখে অভিনব প্রতিবাদ বেশ কিছু বিদ্যালয়ে , তবে অনেকেই ছুটি কাটালেন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবাদ বিহীন

গতকাল যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে
আদালত, স্কুল কলেজ , সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের নিজ নিজ ভঙ্গিমায় প্রতিবাদ জানিয়েছেন। তবে শান্তিপুরে বেশিরভাগ ক্ষেত্রেই, বিদ্যালয় এবং অন্যান্য সরকারি অফিস আর পাঁচটা দিনের মতন স্বাভাবিকই লক্ষ্য করা গেছে, ন্যূনতম প্রতিবাদও সেখানে লক্ষ্য করা যায়নি। প্রকাশ্যে না বলতে চাইলেও তারা জানান, এর আগেও আন্দোলনের সামিল হয়ে মার খেতে হয়েছে।
শান্তিপুর কলেজ এবং বেশ কয়েকটি সরকারি সংস্থায়, এ ধরনের কোন প্রতিবাদ লক্ষ্য করা তো যাইনি, বরং অনেকেই তাদের নিজে নিজে কর্ম এসেও চলে গেছেন তাড়াতাড়ি।
তবে গোপালপুর কাজী নজরুল বিদ্যাপীঠ, এবং দ্বারিকা নাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে, মিড ডে মিল পঠন-পাঠন সবকিছু বজায় রেখেই , বুকে ব্যাচ লাগিয়ে। কাজী নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তপন রায় বলেন, আমাদের দাবির জন্য, কলকাতা শহীদ মিনারে কিছু রাজ্য সরকার কর্মচারী আমরণ অনশনে বসেছেন, তাদের দাবিকে শ্রদ্ধা জানিয়ে কর্ম বিরতি ঘোষিত হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু আলাদা। সেখানে ছাত্রছাত্রীদের প্রতি অনেক দায়বদ্ধতা থাকে। তাই সবকিছু সচল রেখেই শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম বন্ধ রাখা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে ওই বিদ্যালয়ে চারজন শিক্ষক, কোন শিক্ষা কর্মী নেই। তিনজন এই প্রতিবাদে সামিল হলেও একজন, ব্যাচ লাগানোর প্রয়োজন বোধ করেনি। তবে সেক্ষেত্রে তাকেও তার স্বাধীন চিন্তাভাবনায় আঘাত করা হয়নি।