মৌমিতা দেবনাথ,
নোটের বান্ডিল গুনছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
নোটের বান্ডিল গুনছেন খোদ পঞ্চায়েত প্রধান, তার বদলে তিনি পাইয়ে দিচ্ছেন পঞ্চায়েত ওয়ার্ক অর্ডার। এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে আরও একবার রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছালো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েত প্রধান কার্তিক মাল টেবিলে বসে নোটের বান্ডিল গুনছেন আর তার অপরদিকে বসে থাকা একজন ব্যক্তিকে টাকার বদলে ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার কথা বলছেন। যদিও ভিডিওর সত্যতা নতুন বাংলা যাচাই করেনি। তবে ভাইরাল হওয়া এই ভিডিওকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।এই মুহূর্তে বাঁকুড়ার রাজনীতিক তরজা তুঙ্গে। পঞ্চায়েত ভোটের আগে এই ভিডিও যে কিছুটা হলেও শাসকদলের চাপ বৃদ্ধি করবে তা বলার অপেক্ষা রাখে না।

