১২০ টাকার লটারি কেটে রাতারাতি দিনমজুর থেকে কোটিপতি হলেন এক ব্যক্তি

মৌমিতা দেবনাথ,
১২০ টাকার লটারি কেটে রাতারাতি দিনমজুর থেকে কোটিপতি হলেন এক ব্যক্তি
ফের লটারিতে বাজিমাত। রাজ্যে একের পর এক জায়গায় কেরামতি দেখাচ্ছে ডিয়ার লটারি। লটারি কেটে রাতারাতি ভাগ্য বদলে যাচ্ছে মানুষের। ফের আরো একবার কেরামতি দেখালো ডিয়ার লটারি। মাত্র একশো কুড়ি টাকার লটারি কেটে রাতারাতি দিনমজুর থেকে কোটিপতি হয়ে গেলেন মালদার মানিকচকের বাসিন্দা প্রতাপ মন্ডল। ঝোঁকের বসে ১২০ টাকায় লটারি কেটে যে তার ভাগ্য বদলে যেতে পারে তা বোধহয় তিনি কল্পনাও করেননি। বেশ খানিকটা ঝোকের বসে তিনি একশো কুড়ি টাকা দিয়ে ডিয়ার লটারি টি কাটেন আর তাতেই হয়ে গেল চমৎকার। এক্কেবারে কোটিপতি। পেশায় দিনমজুর প্রতাপ জানালেন এই টাকা দিয়ে তিনি ছেলে মেয়ের পড়াশোনা করাতে চান এবং তাদের স্বপ্ন বাস্তবায়িত করাতে চান। ঝোঁকের বসে লটারি কেটে যে চমৎকার হতে পারে তা তিনি ভাবতে পারেননি তবে লটারি জেতায় তিনি অত্যন্ত খুশি।