মৌমিতা দেবনাথ,
হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডির চাকরি হারালেন তৃণমূলের বুথ সভাপতি ও তার ভাই
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবার চাকরি হারালেন তৃণমূলের বুথ সভাপতি এবং তার ভাই। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৯১১ জনের চাকরি চলে যায়। সেই তালিকায় রয়েছে বাঁকুড়া জেলার তৃণমূলের বুথ সভাপতি আদেশ চট্টোপাধ্যায়। এসএসসি গ্রুপ ডি পদে একই সঙ্গে চাকরি পেয়েছিলেন দুই ভাই। ঘটনাটি বাঁকুড়া সদর থানার পাতালখুড়ি গ্রামের।আদেশ চট্টোপাধ্যায় বিকনা ক্ষিরোদ প্রসাদ উচ্চবিদ্যালয় এই স্কুলে গ্রুপ ডি কর্মী ছিলেন। অন্যদিকে উত্তম চট্টোপাধ্যায় বাঁকুড়া হিন্দু হাইস্কুলের গ্রুপ ডি হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রভাব খাটিয়ে নিজের ভাইয়ের চাকরি ও তিনি পাইয়ে দেন। একই পরিবারের দুই ভাইয়ের চাকরি যাওয়ায় পরিবার জুড়ে নেমে এসেছে বিপর্যয়। তবে চাকরি হারানোর পরেই তাদেরকে পাওয়া যায়নি বাড়িতে তার আরেক ভাই জানাবেন দুই ভাই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। এরমধ্যে প্রভাব খাটানোর কোন বিষয় নেই।

