ক্রিকেট ছেড়ে ট্রাক্টর নিয়ে জমিতে চাষাবাদ করছেন বিশ্বজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি

মৌমিতা দেবনাথ,
ক্রিকেট ছেড়ে ট্রাক্টর নিয়ে জমিতে চাষাবাদ করছেন বিশ্বজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি
এ যেন এক অন্য ধোনি। ব্যাট ছেড়ে জমিতে ট্রাক্টর চালাতে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। অবসর নেওয়ার পর তিনি প্রকৃতির কোলে সময় কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট তিনি করেছিলেন বছর দুয়েক আগে। এমনিতেই সর্বদা তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন। তাকে এক ঝলক দেখার জন্য অধীর অপেক্ষা করেন তার ভক্তকুল। আর এদিন সোশ্যাল মিডিয়ায় প্রায় বছর দুয়েক পর তিনি পোস্ট করলেন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে ব্যাট ছেড়ে তার হাতে ট্রাক্টরের স্টীয়ারিং। তিনি জমিতে চাষ করছেন। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, নতুন জিনিস শিখে বেশ ভালই লাগলো কিন্তু অনেকটাই সময় অতিবাহিত হল। তবে এবার মাহি নতুন কিছু শিখতে উদ্যোগী হয়েছেন। তবে ক্রিকেটের ২২ গজ যে তাকে বড্ড মিস করছে তা বলার অপেক্ষা রাখে না।