অনিয়মভাবে সমবায় বাজারের কমিটি গঠন করায় ক্ষোভ ব্যবসায়ীদের, ডেপুটেশন জমা দিলেন ভিডিও অফিসে

শান্তিপুর ফুলিয়া সমবায় বাজারে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় প্রশাসক বসানো নিয়ে মত বিরোধ ব্যবসায়ীদের। এই বোর্ডের মেয়াদ গত ১৭ই সেপ্টেম্বর শেষ হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, এই সমবায় বাজারে প্রায় ৯০০ জন ব্যবসায়ী রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নির্বাচনের দাবী জানালেও অথচ সম্প্রতি আলোচনা না করে গোপন ভাবে প্রশাসক মন্ডলী তৈরী করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তরের পক্ষ থেকে। যা নিয়ে তৈরি হয়েছে বাক বিতর্ক। তারই প্রতিবাদে শুক্রবার বেলা বারোটা থেকে প্রায় দু’ঘণ্টা ব্যবসায়ীরা দোকান বন্ধ করে , ফুলিয়া বাজার থেকে পদযাত্রা করে ভিডিও অফিসে গেলেন ডেপুটেশন জমা দিতে। এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোন অকৃতি কর ঘটনা না ঘটে। তার জন্য শান্তিপুর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।