মৌমিতা দেবনাথ,
জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় চারটি পদক ছিনিয়ে আনল বাংলার চার কন্যা
জাতীয় মঞ্চে মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা সহ চারটি পদক জিতল ৪ জন বঙ্গ তনয়া। সম্প্রতি দেব ভূমি উত্তরখণ্ডে আয়োজিত হয়েছিল ৩৭ তম অল ইন্ডিয়া মার্শাল আর্ট প্রতিযোগিতা আর সেখানেই সোনার পদক ছিনিয়ে আনল সুস্মিতা পাল। সম্প্রতি দেব ভূমি উত্তরাখন্ডে অল ইন্ডিয়া মার্শাল আর্ট প্রতিযোগিতার আসর বসেছিল সেখানেই খরদহের আদর্শ পল্লী ক্লাবের চার কন্যা জিতে আনল পদক। চারজনের একজন জিতেছে স্বর্ণপদক এবং বাকি তিনজন ব্রোঞ্জ। ছাত্রীদের এই জয়ে স্বাভাবিকভাবে খুশি তাদের কোচ সুধীর বিশ্বাস। তিনি জানালেন যে নারী সুরক্ষার জন্য মার্শাল আর্ট অত্যন্ত প্রয়োজনীয়। এই আর্ট জানা থাকলে মেয়েরা রাস্তাঘাটে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। এবং আগামী দিনে যদি সরকারি সাহায্য পাওয়া যায় তবে তারা এই খেলায় আরো ভালো ফল করবে। তবে এই প্রথম নয় বিগত কয়েকদিন যাবতই জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতায় বাংলার ছেলেমেয়েরা অত্যন্ত ভালো ফল করছে। যা বাংলার জন্য অত্যন্ত গর্বের। মেয়ে স্বর্ণপদক জয়ী হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সুস্মিতা পালের মা তিনি জানালেন যে তারা যা করতে পারেনি সেই কাজটা করছে তাতে তিনি অত্যন্ত খুশি এবং গর্বিত।

