পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত ভাটপাড়া

মৌমিতা দেবনাথ,

সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার আগে আরো একবার প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল। যার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া পৌরসভা। গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ ভাটপাড়া পৌরসভার কাকিনাড়া বাজারে। ভাটপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের উপর তৃণমূল যুব নেতা অমিতকুমার সাউকে মারধরের অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে আর এক তৃণমূল নেতা মুন্নু শাউ এবং তার অনুগামীদের বিরুদ্ধে। দুই পক্ষের দ্বন্দ্বে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ বাহিনী নামাতে হয়। ভাটপাড়া থানায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনায় কার্যত ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা।