মৌমিতা দেবনাথ,
বাবা প্লাস্টিক কুড়িয়ে সংসার চালায়, ছেলে হতে চলেছে DSP
বাবা সকাল থেকে প্লাস্টিক কুরিয়ে তা বিক্রি করে কোনমতে সংসার চালায়। অভাব ঘরের নিত্য সঙ্গী। দিনের শেষে যে ক টাকা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেয়ে যান বাবা। আর সেই অভাবী ঘরের ছেলেই এবার হতে চলেছে ডিএসপি।মালদার হতদরিদ্র দিনমজুর মহবুবুল শেখে ছেলে নিসাদ খালেক। বাবা আশা করেছিলেন ছেলে একদিন মানুষের মত মানুষ হবেই।নিসাদ WBPS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি যোগ দিতে চলেছেন ডেপুটি পুলিশ সুপার হিসেবে। মালদার কালিয়াচক থানার বামন গ্রামের বাসিন্দা তিনি। মনে সাহস আর ইচ্ছে শক্তি থাকলে যে সব প্রতিকূলতাকে জয় করা যায় তার আরো একবার প্রমাণ করে দিলেন নিশাদ।নিশাদ খালেদ ছোট থেকেই আল আমিন মিশনে পড়াশোনা করেছিলেন। এরপর মিশনের সহযোগিতায় তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। ২০২০ সালের WBCS লিখিত পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন।এরপর গ্রুপ বি-তে তাঁর নাম পাঁচ নম্বরে আসে। এরপর পুলিশ সার্ভিসে যোগ দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। তারই অসাধারণ সাফল্যে পাড়া-প্রতিবেশী সহ সকলে অত্যন্ত খুশি।

