মৌমিতা দেবনাথ,
ভারত বাংলাদেশ সীমান্ত প্রান্তে কাঁটাতার ফেন্সিং সরানোর দাবিতে উত্তপ্ত বনগাঁ
সাত সকালে বিক্ষোভে রাস্তা অবরোধ করল উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার চাষীরা। বুধবার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ফেন্সিং সরানোর দাবিতে উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বর্ণবেরিয়া ও পিপলি পাড়া এলাকার চাষিরা। তাদের অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যে কাঁটাতারের ফেন্সিং রয়েছে সেই ফেন্সিং সীমান্ত থেকে কয়েকশো মিটার ভেতরে করা হয়েছে। প্রায় ৫ থেকে ৬০০ বিঘা জমি কাঁটাতারের ভিতরে পড়ার ফলে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার চাষীরা। দীর্ঘদিন যাবত এ বিষয়ে তারা স্থানীয় বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে কিন্তু কোন রকম সূরাহা করা হয়নি।
অবশেষে তারা ফেন্সিং সরানোর দাবিতে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে। পরে অবশ্য প্রশাসনের তরফে তাদের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যার সমাধানের জন্য। রাস্তা অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

