মৌমিতা দেবনাথ,
মা বিড়ি বাঁধেন, ছেলে হবে এবার বিডিও
কথায় আছে ইচ্ছে আর সাহস থাকলে জীবনের সব প্রতিকূলতাকে জয় করা যায়। মনের ইচ্ছা শক্তির কাছে যে অভাব অনটনকে তুরি মেরে জয় করা যায় সাফল্য তারই নিদর্শন মুর্শিদাবাদের নবিরুল ইসলাম। মা বিড়ি বাধেন বহু কষ্টে কোনক্রমে আর্থিক প্রতিকূলতা কাটিয়ে ছেলেকে বড় করেছেন আর সেই ছেলে এবার ডব্লিউবিসিএস পরীক্ষায় চূড়ান্ত সাফল্য নিয়ে এল। মুর্শিদাবাদের সুতা থানার মহেন্দ্র পুর গ্রামের বাসিন্দা নবিরুল ইসলাম wbcs পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। তার মা ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি তাকে শুভেচ্ছা জানাতে পাড়া-প্রতিবেশীরা এসে ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। নবিরুল নিজেও হতচকিত তার এই সাফল্যে। সকলের শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি আপ্লুত।

