মৌমিতা দেবনাথ,
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন সায়নী ঘোষ
হঠাৎ কি হল সায়নী ঘোষের। বক্তব্য রাখার সময় আচমকা অসুস্থ বোধকরায় চেয়ারে বসে পড়লেন তিনি। গতকাল পিংলায় শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা করতে উপস্থিত হন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং বিধায়ক অজিত মাইতি সহ আরো বিশিষ্ট নেতারা। কিন্তু জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎই অসুস্থবোধ হওয়ায় তিনি বসে পড়েন। এরপর তাকে জল দেওয়া হয়। কিছুটা স্বস্তি ফিরে পেতে আবারো বক্তব্য রাখেন সায়নি ঘোষ। এই জনসভা থেকে শাসক দলের বিরোধী পক্ষ বিজেপিকে কার্যত এক হাত নেন সায়নী ঘোষ।

