মৌমিতা দেবনাথ,
ফেব্রুয়ারিতেই শুরু হতে চলেছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট প্রথম ধাপের মেট্রো পরিষেবা
কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পাওয়া মাত্রই সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু হতে চলেছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা। জানা গেছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন এবং প্রথম ধাপে রুবি পর্যন্ত চলাচল করবে মেট্রো। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৫টি স্টেশনে চলবে মেট্রো। যার মধ্যে আছে নিউ গড়িয়া, হাইল্যান্ড পার্ক মুকুন্দপুর ,কালিকাপুর এবং রুবি। নিত্যদিন যানজটের ঝক্কি এড়াতে মেট্রো চলাচল পছন্দ করেন বহু মানুষ। আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই মেট্রো চলাচলে যে নিত্য যাত্রীদের পক্ষে বেশ সুবিধাই হবে তা বলাই বাহুল্য। নতুন এই মেট্রো পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।

