১২ দফার দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের স্বাস্থ্য ভবন অভিযান

মৌমিতা দেবনাথ,
১২ দফার দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের স্বাস্থ্য ভবন অভিযান
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করলেন আশা কর্মীরা। অল্প বেতনে তাদেরকে দিয়ে সরকারি কাজকর্ম করিয়ে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ করোনার সময় নির্ধারিত ভাতা ,বীমার জন্য নির্ধারিত এক লাখ টাকা সহ ১২দফার দাবি নিয়ে সল্টলেকে রাস্তায় নেমে আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগদান করেছে আশা কর্মীরা।
তাদের দাবি শুধুই স্বাস্থ্য প্রকল্পে তারা কাজ করতে চান। এরপরই তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি বাধে। টেনে হিচড়ে তাদের আন্দোলনকে বিচ্যুত করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক স্বাস্থ্য ভবন চত্বর। কার্যত রাস্তায় বসে প্রতিবাদে সামিল হয়ে তারা। পুলিশ স্বাস্থ্যকর্মী দুই পক্ষের বিবাদে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা সল্টলেক স্বাস্থ্য ভবন ।