রাজ্যে প্রায় ১ কোটি ১০ লক্ষ স্কুল পড়ুয়া মে মাসে প্রথম সেট স্কুল ইউনিফর্ম পাবে

চলতি শিক্ষাবর্ষে রাজ্যে প্রায় ১ কোটি ১০ লক্ষ স্কুল পড়ুয়া মে মাসে প্রথম সেট স্কুল ইউনিফর্ম পাবে। আর দ্বিতীয় সেট পাবে দু’মাস পর। মানে জুলাইতে।
আগে ২০২২ সালের নভেম্বর মাসে স্কুল ইউনিফর্ম দেওয়া হয়েছিল। তাই এবার একটু দেরিতে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশাল সংখ্যক ইউনিফর্ম তৈরি করছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠ। পোশাকের কাপড় যাতে উচ্চ মানের হয় তাই আধুনিক পাওয়ারলুম খুলতে সাহায্য করেছে রাজ্য সরকার।
পাশাপাশি এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁতিদের ব‌্যাংক ঋণ শোধের জন্য কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে একটা পরিকল্পনা তৈরি করা হবে। এছাড়াও রাজ্যের তাঁতিরা সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি সংস্থার কাছে যাতে তাঁদের উত্‍পাদিত বস্ত্র বিক্রি করতে পারেন তার জন্য একটি পোর্টাল চালু করা হবে।