মৌমিতা দেবনাথ,
গাছের শিকড় ঝুলছে স্কুলের দেওয়াল জুড়ে , প্রাণ হাতে নিয়ে ক্লাস করছে পড়ুয়ারা
স্কুলের দেওয়াল জুড়ে শুধুই ফাটল ,যত্রতত্র জুড়ে বেড়ে চলেছে গাছের শিকড় আর বর্ষাকালে পরিস্থিতি হয়ে ওঠে আরো দুর্বিষহ। স্কুলের ছাদ বেয়ে গড়িয়ে পড়ে জল। এমনই ভগ্নপ্রায় অবস্থা বাঁকুড়ার পাত্রসার গ্রামের চর গোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলে রয়েছে মোট ৪৬ জন পড়ুয়া। আর দুজন শিক্ষক। পরিস্থিতি এমন যে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে অভিভাবকরা। স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন যে সরকার থেকে কোনরকম সাহায্য না পেলে কিভাবে স্কুলের মেরামতির কাজ করানো যাবে। কোন মতে প্রাণহাতে নিয়েই নিত্যদিন পড়াশুনা করছে স্কুলের ছাত্রছাত্রীরা।তারাও যথেষ্ট আতঙ্কিত কারণ যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ কোন দুর্ঘটনা। কিন্তু নিরুপায় হয়েই ভগ্ন প্রায় স্কুলেই দিনের পর দিন চলছে ক্লাস। আপাতত কবে এই দুর্দশা থেকে নিস্তার পাবে তারা সেই আশায় দিন গুনছে স্কুলের পড়ুয়া সহ শিক্ষকেরা।

