অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে স্বাগত জানাতে আয়োজন করা হল বর্ণাঢ্য শোভাযাত্রার

মৌমিতা দেবনাথ,
অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে স্বাগত জানাতে আয়োজন করা হল বর্ণাঢ্য শোভাযাত্রার
তারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে কাজ করেন। পরিবার-পরিজন ছেড়ে বহু দূরে দেশের সেবায় নিয়োজিত থাকেন সেনা জওয়ানরা। সর্বদা তাদের কারণেই দেশবাসী সুরক্ষিত। আর সেই সেনা জওয়ানকে স্বাগত জানাতেই আয়োজন করা হলো বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার। বাঁকুড়া জেলার পাত্রসার থানার অন্তর্গত হাট কৃষ্ণনগরের কাকুড়ে গ্রামের বাসিন্দা নির্মল মন্ডল অবসর শেষে ফিরলেন নিজের গ্রামে। আর সেনা জওয়ান কে স্বাগত জানানো হল ফুলে মালায়। তিনি রাজস্থানের বিএসএফের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি এই পোস্টে তার কর্মজীবন শুরু করেন। আর প্রাক্তন সেনা জওয়ানকে স্বাগত জানাতে হাজির হয়েছিল গোটা গ্রাম ।ব্যান্ড পার্টি সহযোগে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভা যাত্রার। ভারতের বীর সেনাপ্র্মীরা তাদের প্রাণ উৎসর্গ করে কাজ করেন তাই গ্রামবাসীদের পক্ষ থেকে তার জন্য এই বর্ণাঢ্য আয়োজন করা হলো। গ্রামবাসীদের থেকে এমন ভালোবাসা এবং সম্মান পেয়ে প্রাক্তন সেনা কর্মীও অত্যন্ত আপ্লুত।