মৌমিতা দেবনাথ
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক
সোমবার ভোর ৪ টে বেজে ১৭ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭. ৮। আজ ভোরে তুরস্কের দক্ষিণ পূর্ব গাজিয়ানটেপ এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে একটি কম্পন এর পরই আরেকটি কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ৬.৭। অত্যন্ত জোরালো এই ভূমিকম্পে জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী লেবানন, সিরিয়া, সাইপ্রাসেও। ইতিমধ্যেই বহু বহু দল ধ্বসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০২০ সালের ভূমিকম্পে তুরস্কের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১১৪ জন। ইতিমধ্যেই বহুদল গুলোতে বহু মানুষের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

