ব্যবসায় যেমন ক্রেতা লক্ষ্মী, পরিবহনের ক্ষেত্রে যাত্রী।
ডোমকল থেকে করিমপুর মাঝে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড রমরমা লোকাল বাস মালিকদের। তবে তাদের দাদাগিরি এতদিন সীমাবদ্ধ ছিল ড্রাইভার এবং কনডাক্টরদের ওপর, সেই গণ্ডি পেরিয়ে এবার অত্যাচার নেমে আসলো সাধারণ নিরীহ অন্নদাতা যাত্রীদের উপরেও।
নদীয়ার কৃষ্ণনগরে বাস যাত্রীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে বাস মালিকদের বিরুদ্ধে। লোকাল রাতে দূরপাল্লার বাসে কৃষ্ণনগর থেকে যাত্রীদের বাসে চাপতে বাধা দেয় এবং মারধর করে কৃষ্ণনগর এর বাস মালিকেরা , এমনটাই অভিযোগ হয়েছে বাস যাত্রীদের পক্ষ থেকে। এই বিষয়ে বাস যাত্রীরা এবং করিমপুর এর বাস মালিকেরাও ক্ষুব্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দূরপাল্লার বাস মালিকেরা

