শীঘ্রই পড়ুয়ারা পেতে চলেছে ১০ হাজার টাকা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুব শীঘ্রই ট্যাব পেতে চলেছে পড়ুয়ারা ।
আগামী ৯ তারিখে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্যের ১২ লাখ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা। বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৯ ফেব্রুয়ারি হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হবে ১২ লক্ষ ছাত্র ছাত্রীকে।’ প্রসঙ্গত বর্তমানে পড়াশোনাতে ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কারণে রাজ্য সরকারের তরফে ডিজিটাল ডিভাইস অর্থাত্‍ ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি ২০২৩ সালে কবে তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা পাওয়া যাবে তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল পড়ুয়ারা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান বাংলার ছাত্র ছাত্রীদের উদ্দেশে জানিয়ে দেন, আগামী ৯ তারিখে সেই টাকা দেওয়া হবে।