মৌমিতা দেবনাথ,
স্কুল থেকে পাওয়া সবুজ সাথি সাইকেলকে অভিনব রূপ দিল যুবক, হাত ছাড়াই ৮০ কিমি ছুটবে সাইকেল
বর্তমানে পেট্রোল এবং ডিজেলের মূল্য যেভাবে বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের পকেটে টান। তাই গাড়ি এবং বাইকের কথা ভাবলেই কার্যত চক্ষু কপালে ওঠে মধ্যবিত্তের। আর এবার স্কুলে পাওয়া সবুজ সাথী সাইকেল কে এক অভিনব সাইকেলের রূপ দিল যুবক। মুর্শিদাবাদের সাগর দিঘির বাসিন্দা হাসান শেখ, যার অভিনব পদ্ধতিতে তৈরি এই সাইকেল চলবে হাতের সাহায্য ছাড়াই।১২ টাকার বিদ্যুৎ খরচা করলেই ৮০ কিলোমিটার পাড়ি দেবে এই সাইকেল। হাসান শেখ বর্তমানে মুর্শিদাবাদের একটি আইটিআই কলেজে পড়াশোনা করছে। ১৮০০০ টাকা খরচা করে তিনি এই সাইকেলটি বানিয়েছেন। আসি কিমি পর্যন্ত ছুটতে সক্ষম এই সাইকেল। দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি এই সাইকেল বানিয়েছেন এবং আগামী দিনে তার চেষ্টা থাকবে এরকম প্রচেষ্টা আরো বৃহৎ পরিসরে করার। আপাতত হাসানের তৈরি এই অভিনব সাইকেল দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছে বহু মানুষ।

