মৌমিতা দেবনাথ,
আর্থিক সমসাকে পিছনে ফেলে ক্যারাটেতে দুর্দান্ত সাফল্য বাংলার ছেলের
কথায় বলে মনে অদম্য ইচ্ছা শক্তি এবং সাহস থাকলে জয় করা যায় সব বাধা-বিপত্তি। আর এই প্রবাদ বাক্যটিকে যেন একেবারে বাস্তবের রূপ দিল, ক্যানিংয়ের দশম শ্রেণীর ছাত্র প্রিয়াংশু। ছোটবেলা থেকে ক্যারাটের প্রতি তার অবাধ ভালোলাগা।২০১৬ সালে সে প্রথম এন্ডুকুলামে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করে সে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।এখনও পর্যন্ত মোট তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে প্রিয়াংশু। বাবার আর্থিক অবস্থা সেরকম ভালো নয় শুধু ক্যানিং থেকে শ্যামবাজারে এসে সে ক্যারাটের প্রশিক্ষণ নেয়। ছেলে যেহেতু ক্যারাটে খেলতে ভালবাসে তাই নিজেদের সমস্ত কষ্ট উপেক্ষা করে ছেলের জন্য জীবন সংগ্রামে লড়ছেন বাবা-মা। ছেলের এই সাফল্যের বাবা-মাও অত্যন্ত খুশি।

