মৌমিতা দেবনাথ
নো পার্কিং জোনে গাড়ি রাখার অভিযোগে তদন্তে পুলিশ
বেআইনি পার্কিং রুখতে তৎপর হয়ে উঠলো পুলিশ প্রশাসন। কার্যত ভর সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশের অভিযান।অভিযানের মাধ্যমে বিভিন্ন চার চাকা গাড়ি তুলে নিয়ে যাওয়া হল থানায়। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করার অভিযোগ উঠে আসছে যা নিয়ে এবার তৎপর হয়ে উঠল দুর্গাপুরের পুলিশ প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য এদিন সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের জংশন মলের সামনে অবৈধ ভাবে রাখা নো পার্কিং জোনে গাড়িগুলির বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক পুলিশ। এবার মোটা টাকা জরিমানা দিয়ে তাদেরকে নিজেদের গাড়ি ফেরত নিয়ে যেতে হবে। পুলিশের এই কাজে তাদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

