অবৈধ প্রস্তর চাষ রুখতে তৎপর শুল্ক দফতর

মৌমিতা দেবনাথ
অবৈধ প্রস্তর চাষ রুখতে তৎপর শুল্ক দফতর
রাজ্যের বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে অবৈধভাবে পোস্তর চাষ। বাঙালির বিভিন্ন রান্নায় পোস্ত মাস্ট কিন্তু যে হারে মূল্যবৃদ্ধি হয়েছে পোস্তর। তাতে রীতিমত বাঙালির পাতে এখন পোস্ত অতীত। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় চলছে পোস্তর আড়ালে আফিম চাষ। খবর পৌঁছতেই তদন্ত অভিযানে নামল শুল্ক দফতরের আধিকারিকরা। তদন্তে নেমে প্রায় ২৫ বিঘা জমি দক্ষযজ্ঞ করলেন তারা। শুল্ক দফতরের আধিকারিকরা জানালেন, এই ভাবেই তাদের তদন্ত অভিযান চলবে। অবৈধভাবে যেভাবে পোস্ত চাষ চলছে তাতে বাঙালির রান্নাঘরে পোস্ত পৌঁছাবে কোন পথ দিয়ে তার আশঙ্কা প্রকাশ করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা।