মৌমিতা দেবনাথ,
মানুষের সমস্যার সমাধান করতে জনতার দুয়ারে পৌঁছলেন জেলা শাসক
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আটঘাট বেঁধে ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন শাসক দলসহ বিরোধীপক্ষ। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। যেখানে জনতার দুয়ারে পৌঁছাচ্ছেন দিদির দুতেরা। আর এবার পশ্চিম মেদিনীপুরের তাঁতী গেড়িয়া কুষ্ঠ কলোনিতে পৌঁছালেন জেলা শাসক আয়েশা রানী। নানান সমস্যায় জর্জরিত সেখানকার মানুষ। জেলাশাসক নিজে পৌঁছালেন মানুষের সাথে কথা বলতে শুনলেন তাদের সমস্যার কথা। এবং আশ্বাস দিলেন তাদের শীঘ্রই তাদের সমস্যার সমাধানের জন্য।

