মৌমিতা দেবনাথ,
গ্রামে নেই পরিশ্রুত পানীয় জল, পুকুরের জল খাচ্ছেন সাধারণ মানুষ
জলের আরেক নাম জীবন। প্রাণীকুলের কাছে জল যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনাকে বললে কি বিশ্বাস করবেন পশ্চিমবঙ্গের এক গ্রামে নেই পানীয় জল পুকুরের জল খাচ্ছে সাধারণ মানুষ। ভাবছেন এরকম গ্রামও আজকাল আছে নাকি। চোখে দেখলেও যা বিশ্বাস হয়না বাংলা জুড়ে যেন এক অভূতপূর্ব উন্নয়নের চিত্র ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পঞ্চায়েতের জগতপুর গ্রামে। পরিশ্রুত পানীয় জল কি জিনিস তা জানে না এখানকার মানুষ। ২০১৮ সালে পি এইচ ই দফতর থেকে বসানো হয়েছে পানীয় জলের পাইপলাইন কিন্তু সেখান থেকে আসে না জল। গ্রামের কয়েকটি বাড়িতে নিজস্ব জলের টিউবয়েল আছে কিন্তু সেখানে বিদ্যুতের বিল বেশি আসায় সে লাইনও বিচ্ছিন্ন করে দিয়েছে এলাকার মানুষ। বাংলা জুড়ে যেখানে বারংবার ঘোষণা করা হয় উন্নয়নের কথা তখন পাঁশকুড়ার এই গ্রামের দুর্বিষহ চিত্র যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উন্নয়নের আরেক দিক।

