মৌমিতা দেবনাথ,
সাপ, টিকটিকির পর স্কুলের খাবারে এবার উদ্ধার আরশোলা
কখনো মিড ডে মিলের খাবারে সাপ কখনো টিকটিকি আবার কখনো ইঁদুর। আর এবার স্কুলের খাবারে উদ্ধার হল আরশোলা। অত্যন্ত দুর্বিষহ এই দৃশ্যটি দেখতে পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি অঙ্গনারী কেন্দ্রে। ছেলের খিচুড়ি বাড়ি নিয়ে যেতেই খিচুড়ি থেকে উদ্ধার হল আরশোলা। তড়িঘড়ি সেই খিচুড়ি অঙ্গনওয়ারী কেন্দ্রে নিয়ে আসা হল। ইতিমধ্যেই মিড ডে মিলে অস্বাস্থ্য ও পুষ্টিকর খাবার দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন স্কুলে যাচ্ছেন পরিদর্শকরা। এরপর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা ওই এলাকায়।

