নদীয়ার শান্তিপুরে পথের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ

মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে পথের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ
পথের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করব শান্তিপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ঢাকা পাড়া স্টেশন সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দারা জানায় ওই ব্যক্তিকে তিন চার দিন ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। ওই বৃদ্ধের শরীরে বিভিন্ন অংশে কাটা সেলাইয়ের দাগও দেখতে পায় এলাকাবাসীরা। এলাকাবাসীরা আরো জানায় কিছুদিন আগেই ওই বৃদ্ধকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একটু সুস্থ হতেই সে চিৎকার চেঁচামেচি শুরু করে এরপর হসপিটাল থেকে বেরিয়ে আসে। এলাকার বেশ কিছু যুবক জানান আগের দিন রাতেও সে আনুমানিক দুটো পর্যন্ত বেঁচে ছিল তাকে খাবারও দেওয়া হয় আর তারপর দিন সকাল বেলায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায় এবং শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।