মৌমিতা দেবনাথ,
নদীয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল সাংস্কৃতিক উৎসব
নদীয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ বছর তাদের এই উৎসব ৩৩ তম বর্ষে পদার্পণ করেছে। নৃত্য আবৃত্তি সংগীত কুইজ প্রতিযোগিতা সহ গানের লড়াই অংকন বিভিন্ন রকমের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবে। নদীয়ার বাদকুল্লায় প্রথম কোন ক্লাব এমন উৎসবের সূচনা করেছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তী এ ছাড়া উপস্থিত ছিলেন বাদকুল্লা অঞ্জনগড় হাই স্কুলের প্রধান শিক্ষক সুপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উৎসবের উদ্যোক্তারা জানালেন গত দুবছর করনা পরিস্থিতির কারণে সেভাবে জমজমাট পূর্ণ হয়নি এই উৎসব তাই এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে আবারও উৎসবে মেতে উঠেছে বাদকুল্লা বাসি। আগামী বছর তাদের প্রচেষ্টা থাকবে এই উৎসবকে যাতে আরো বৃহৎ পরিসরে করতে পারা যায়।

