বদলাতে চলেছে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম । মুঘল গার্ডেনের নতুন কি নাম দিল কেন্দ্রীয় সরকার আপনার জানাবো । ২৯ জানুয়ারি এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। সেই সময় বাগানে মরসুমি ফুল ফোটে। তা দেখতে ভিড় জমান বহু মানুষ। নবিকা জানিয়েছেন, দু’মাস জনসাধারণের জন্য এই বাগান খোলা থাকবে। পাশাপাশি বিশেষ কিছু মানুষ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই নিয়েও পরিকল্পনা করছে সরকার। বিশেষ ভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।
১৫ একর জমির উপর রয়েছে এই বাগান। কাশ্মীরের মুঘল গার্ডেন, তাজমহলের সামনের বাগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এটি। প্রাচীন ভারত এবং পারস্যের ছবিগুলিতে যেমন বাগান দেখা যেত, তারও প্রভাব রয়েছে এই বাগানে। বিভিন্ন আকারের বাগান রয়েছে রাষ্ট্রপতি ভবন চত্বরে। কোনওটি আয়তাকার, কোনওটি গোল। সব মিলিয়েই নাম মুঘল গার্ডেন। যার বর্তমান নাম অমৃত উদ্যান।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোত্সব’ পালন করছে মোদী সরকার। সেই সূত্রেই মুঘল গার্ডেনের নতুন নামকরণ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, ”স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোত্সব’ পালন করা হচ্ছে।তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে অমৃত উদ্যান নাম দিলেন।”

