মৌমিতা দেবনাথ,
নদীয়ার নবদ্বীপধাম স্টেশন চত্বরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ
ফের নদীয়ার নবদ্বীপধাম স্টেশন চত্বরে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল আরপিএফ এবং নবদ্বীপ থানার পুলিশ। এদিন আনুমানিক দুপুর ১২ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা স্টেশন চত্বরে এক নং প্লাটফর্ম সংলগ্ন এলাকায় এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। এরপরই তারা পুলিশে খবর দেয় এরপর নবদ্বীপ ধাম পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। আরপিএফ এবং নবদ্বীপ ধাম পুলিশের তৎপরতায় এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।। তবে মৃত ওই মহিলার নাম এবং পরিচয়ের বিষয়ে এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

