মৌমিতা দেবনাথ,
ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য হাওড়ার মেয়ে ঋষিতা বসু, ভারত জিততেই তার বাড়িতে খুশির হাওয়া
এক ঐতিহাসিক জয় ভারতের মহিলা ক্রিকেট দলের। ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হলো ভারত। সেই দলেই ছিল হাওড়ার মেয়ে ঋষিতা বসু। ভারত জিততেই বাড়িতে যেন খুশির উচ্ছ্বাস।এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। এই দলেরই প্রথম একাদশে সুযোগ পান হাওড়ার দাসনগরের বালিটিকুড়ি বিবেকানন্দ পল্লীর মেয়ে ঋষিতা বসু। এতদিন হাওড়ার বসু পরিবারকে সেভাবে কেউ চিনত না কিন্তু রবিবার থেকেই যেন চিত্রটা পাল্টে গেল। ঋষিতা বসুর বাড়িতে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলের কাছ থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছা বার্তা। মেয়ের দুর্দান্ত সাফল্যে পরিবারেরও এখন খুশির ছায়া। পরিবারের সকলের বক্তব্য নিয়ে বাড়ি ফিরলে হবে সেলিব্রেশন। আপাতত ঋষিতা বসুর বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার।

