চাকদহ রামলাল একাডেমি বিদ্যালয়ের NSS এর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন, উপস্থিত পৌর প্রধান

মৌমিতা দেবনাথ,
চাকদহ রামলাল একাডেমি বিদ্যালয়ের NSS এর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন, উপস্থিত পৌর প্রধান
নদীয়ার চাকদহ রামলাল একাডেমি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের NSS এর জাতীয় সেবা প্রকল্পের শুভ উদ্বোধন হল। যেখানে সাত দিনব্যাপী বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৮ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত । উক্ত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌরপ্রধান তথা রামলাল একাডেমীর প্রাক্তন ছাত্র অমলেন্দু দাস। জাতীয় সেবা প্রকল্পের ইউথ অফিসার অগ্নিমিল দাস। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল এবং NSS শিক্ষক তুষার কান্তি পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত এই প্রশিক্ষণ ক্যাম্পে হাজির হয়ে চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস জানালেন, ভারত বর্ষ সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রামলাল একাডেমীর কৃতি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত এবং বিদ্যালয়ের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল জানালেন, এই ক্যাম্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এবং লিডারশিপ কি করে তৈরি করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী সাতদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অত্যন্ত খুশি এই উদ্যোগে।