মৌমিতা দেবনাথ,
মাত্র এক টাকায় পাওয়া যায় চপ, জানেন কি কোথায়?
বাঙালির আড্ডার মেহেফিলে চপের কোন বিকল্প নেই, জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে চপ সব মেহেফিলে একেবারে হিট। সান্ধ্যভোজন হোক বা বন্ধুদের সাথে আড্ডা চায়ের সাথে চপ মুড়ি একেবারে জমজমাট। রাজ্যের মুখ্যমন্ত্রীও চপ শিল্পের উদাহরণ দেওয়ায় বারংবার তার দিকে ধেয়ে এসেছে কটুক্তি ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু এই অগ্নি মূল্যের বাজারে আপনাকে বললে কি বিশ্বাস করবেন মাত্র এক টাকায় পাওয়া যায় চপ। ভাববেন এই বাজারেও আবার এক টাকায় চপ পাওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র ১ টাকায় এই চপ পাওয়া যায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একটি প্রত্যন্ত গ্রামে। ওই গ্রামেরই এক বাসিন্দা কৃষ্ণ গোপাল মাইতি যার এক টাকার চপ অত্যন্ত জনপ্রিয়। শুধু আলুর চপই নয় পিয়াজি মোচার চপ সহ বিভিন্ন ধরনের চপ পাওয়া যায় তার দোকানে। দূর দূরান্ত থেকে বহু মানুষ সন্ধ্যা হলেই হাজির হয়ে যায় তার এক টাকার চপ খেতে। আলু তেল সহ বিভিন্ন জিনিসের দাম যেভাবে নিত্যদিন বেড়ে চলেছে তাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এক টাকায় চপ বিক্রি করছেন কৃষ্ণ গোপাল মাইতি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর এর পাঁচুলিয়া বাসস্টপের কাছে তার এই এক টাকার চপের দোকান। বছরের পর বছর জিনিসের দাম বেড়ে গেলেও তিনি তার চপের মূল্য বাড়াননি। গ্রামে তো বটেই আশেপাশেও তিনি অত্যন্ত জনপ্রিয় বহু মানুষ আসেন সন্ধ্যা হলেই তারেই চপের ঠেকে। তার এই এক টাকার চপ এখন মেদিনীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে।

