মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরের পুষ্প প্রদর্শনী মেলায় মঞ্চ মাতালেন রাজ্যের মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়
নদীয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত হয়েছিল পুষ্প প্রদর্শনী মেলা। সেখানে দ্বিতীয় দিনে মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। রাজনীতির আগে তিনি একজন সংগীতশিল্পী। যিনি বহু জনপ্রিয় বাংলা এবং হিন্দি গান উপহার দিয়েছেন। দ্বিতীয় দিনে এই পুষ্প প্রদর্শনীতে বাবুল সুপ্রিয়র গান শোনার জন্য হাজির হয়েছিলেন অগণিত দর্শক। একাধিক গানের সুরে তিনি ভক্তদের মন জয় করলেন। চার দিনব্যাপী আয়োজিত এই মেলার দ্বিতীয় দিনে হাজির হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাকে বিশেষভাবে সংবর্ধিত করা হয় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। বেশ জাকজমক পূর্ণভাবে এ বছর শান্তিপুর পুষ্প প্রদর্শনী মেলা উদযাপিত হয়েছে।

