মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে মানুষ মজেছে চা নয়, চায়ের কাপ খেতে
কথায় বলে চা এর সাথে টা পেলে বিষয়টি মন্দ হয় না। আর বাঙালি মানেই চায়ের সাথে টা মাস্ট। আর চায়ের সাথে টা যদি একই সাথে পাওয়া যায় তবে তো একেবারে জমে ক্ষির। বিষয়টি একটু গোল মেলে লাগছেতো আসলে নদীয়ার শান্তিপুরে বিস্কুটের স্বাদে এক ধরনের কাপের মধ্যেই পাওয়া যাচ্ছে চা। সেই কাপ এক নিমেষে হাপিস করে দিচ্ছে মানুষ। বলা যায় চা নয় চায়ের কাপ খেতেই দোকানে হাজির হচ্ছে ৮ থেকে ৮০। জোয়ার বাজরা রাগী এবং বিস্কুটের উপাদানে তৈরি এই কাপ পাওয়া যায় দক্ষিণ ভারতে। নদীয়ার শান্তিপুরের চায়ের দোকানদার মথুরা কর্মকার বর্তমানে এই কাপেই মানুষকে পরিবেশন করছে চা। আর তার চা বিখ্যাত মথুরার চা নামে।বিগত ৯ বছর ধরে তিনি এই দোকানে চা বিক্রি করেন। তার আগে পৌরসভায় অস্থায়ী কর্মচারী হিসাবে জল সরবরাহের কাজ করতেন তিনি। বর্তমানে কলকাতার বহু দোকানে এই জাতীয় কাপ দেখতে পাওয়া যায়। কলকাতার দোকানদাররা দক্ষিণের রাজ্য থেকে এই জাতীয় কাপ অর্ডার দিয়ে আনিয়ে নেয়।তার এই চা খেতে এখন হাজির হচ্ছে দূর-দূরান্ত থেকে বহু মানুষ।

