হকার উচ্ছেদের নোটিশ পেতেই চাকদহ রেলওয়ে হকার্স ইউনিয়নের অবস্থান বিক্ষোভ

মৌমিতা দেবনাথ,
হকার উচ্ছেদের নোটিশ পেতেই চাকদহ রেলওয়ে হকার্স ইউনিয়নের অবস্থান বিক্ষোভ
রেলওয়ে হকার্স ইউনিয়নের অবস্থান বিক্ষোভ চলছে সকাল ১০টা থেকে।বিগত কয়েকদিন আগে পূর্ব রেলের তরফে হকার উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। যার প্রতিবাদে আজ সকাল ৯ টা ৫০ মিনিট থেকে হকারদের পুনর্বাসনের দাবিতে চাকদা স্টেশন রোডে অবস্থান বিক্ষোভ করল হকার্স ইউনিয়ন। তাদের অভিযোগ রেল একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সাথে এ বিষয়ে কোন রকম আলোচনা করা হয়নি। এর জেরে সাধারণ খেটে খাওয়া ব্যবসায়ীদের বিভ্রান্ত করা হচ্ছে। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন চাকদহ হকার্স ইউনিয়নের সভাপতি গৌতম চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার, চাকদা শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাপস অধিকারী, নদীয়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী, চাকদহ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনামিকা দাস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন চাকদহ ব্যবসায়িক সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার সহ একাধিক ব্যবসায়িক সংগঠনের নেতৃত্বরা এই অবস্থান বিক্ষোভে হাজির হন। তাদের দাবি হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।