মৌমিতা দেবনাথ,
দিদির দূত’ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে বৌমাকে ফিরে পাওয়ার আবদার শাশুড়ির
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দিদির দুত হয়ে গ্রামে পৌঁছাতেই তার কাছে অদ্ভুত এক আবদার জুড়ে বসলো গ্রামের এক মহিলা। বৌমাকে ফিরে পাওয়ার আবদার। যা শুনে হতচকিত হয়ে গেলেন মন্ত্রীও। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। সেই কর্মসূচি নিয়ে গ্রামে মানুষের কাছে দিদির দুত হয়ে পৌঁছাচ্ছেন সাংসদ বিধায়ক মন্ত্রীরা। উত্তর ২৪ পরগনার জেলার গাইঘাটা থানার ধর্মপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটি গ্রামে দিদির দূত হয়ে পৌঁছেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রামে গিয়ে যখন মানুষের সমস্যার কথা শুনছিলেন মন্ত্রী তখনই আর তিনি পৌঁছাতেই এলাকার বাসিন্দা গীতা সরকার তার কাছে বৌমাকে ফিরে পাওয়ার আবদার জানায়। ওই মহিলা জানান যে পনেরো বছর আগে তার ছেলে পরেশ সরকারের সাথে হরিণঘাটা থানার মাঝের গ্রাম এলাকার স্বপ্ন সরকারের বিয়ে হয়। কিন্তু বছর সাতেক আগে স্বপ্ন সরকার তার ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করে, তারপর থেকেই বাড়ি ছাড়া সে তাই বৌমাকে ফিরে পেতে মন্ত্রীর কাছে আবেদন জানান কিন্তু বিষয়টি শুনে রাজ্যের বনমন্ত্রী জানালেন এটি পুরোটাই পারিবারিক বিষয় তাই এ ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না পঞ্চায়েতকে তিনি এ বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। এদিন একটি স্বাস্থ্য কেন্দ্রেও যান বন মন্ত্রী সেখানেই মন্ত্রীর কাছে স্বাস্থ্যকর্মীরা সেখানকার স্বাস্থ্যপরিকাঠামো নিয়েও অভিযোগ জানায়। যা শুনে মন্ত্রী আশ্বাস দেন স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খুব শীঘ্রই ঠিক করে দেওয়া হবে। তবে বৌমাকে ফিরে পেতে শাশুড়ির এই আর্জিতে হতবাক মন্ত্রীও।

