রাজ্যে টনটন কয়লা উদ্ধার করল পুলিশ

মৌমিতা দেবনাথ,
রাজ্যে টনটন কয়লা উদ্ধার করল পুলিশ
চালান কেটে ইসিএলের খনি থেকে টন টন কয়লা বাজার হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছাতে কয়েক টন কয়গা সহ একটি গাড়িকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমে। বীরভূমের মহম্মদ বাজার, রাজনগর এবং সদাইপুরে টনটন কয়লা উদ্ধার করল পুলিশ। বীরভূমের মহম্মদ বাজার থানার পুলিশের হাতে আটক কয়লা ভর্তি ট্রাক। ইতিমধ্যেই সেই ট্রাক চালককে গ্রেফতার করেছে মহম্মদ বাজার থানার পুলিশ। ট্রাক চালককে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে ওই কয়লা ঝাড়খন্ডে পাচার করা হচ্ছিল। প্রায় ১৬ টন কয়লা উদ্ধার করেছে পুলিশ। আপাতত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে যে এই কয়লা পাচার চক্রে তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা।